গাড়ির যন্ত্রের ভেতর অভিনব কায়দায় পাচার করা সময় বান্দরবান পুলিশ অভিযান চালিয়ে ১৫ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত থাকার দায়ে পুলিশ পাচারকারী দুই মায়ানমারের নাগরিককে গ্রেফতার করেছে।
রোববার রাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুনধুম ইউনিয়নের ঘোনার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, টেকনাফ থেকে একটি জিপে করে ইয়াবা ট্যাবলেটগুলো কক্সবাজার নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঘুনধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই এরশাদ উল্লাহের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে জিপের ভেতর একটি যন্ত্রের মধ্যে লুকানো অবস্থায় ১৫ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এ ঘটনায় পুলিশ মোঃ ইয়াসিন (৩০) ও ইমান হোসেন (২৮) নামের দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত দু'জনই মিয়ানমারের নাগরিক।
পুলিশ সুপার সঞ্জিত কুমান রায় জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য প্রায় ৩০ লাখ টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মাদক পাচার অইনে মামলা দায়ের করা হয়েছে। বান্দরবানে মাদক পাচার ও ব্যবসা বন্ধ করতে পুলিশ অভিযান অব্যহত রেখেছে বলে পুলিশ সুপার জানিয়েছেন।
এমএনজে





