বুধবার (২৫ মার্চ) আইন মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। আজই এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি হতে পারে।
চব্বিশের জুলাই অভ্যুত্থানের পর ১৭তম অ্যাটর্নি জেনারেল হন বিএনপিপন্থী আইনজীবী মো. আসাদুজ্জামান। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি পদত্যাগ করে বিএনপি থেকে নির্বাচন করেন। ঝিনাইদহের একটি আসন থেকে বিজয়ী হয়ে তিনি ইতোমধ্যে বিএনপি সরকারের আইনমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।
ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র ব্যারিস্টার কাজল ১৯৯৬ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন। এছাড়া তিনি কিছুদিন সাংবাদিকতাও করেছেন।
এনএইচ