শিল্পের বিকাশ হলে কর্মসংস্থান বাড়বে। জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার শিল্পের বিকাশে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে শিল্প মন্ত্রণালয় পরিদর্শন শেষে এক বৈঠকে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, সরকার গঠনের পর থেকে আমরা শিল্পের বিকাশে অনেক বেসরকারি খাত উন্মুক্ত করে দিয়েছি। প্রয়োজন ও যুগোপযোগিতা বুঝে সরকারি খাতও পুনর্গঠন করেছি।

শ্রমভিত্তিক শিল্প গড়ে তোলা সরকারের লক্ষ্য জানিয়ে শেখ হাসিনা বলেন, অ‍ামরা এ ধরনের শিল্প গড়ে তুলতেই উদ্যোগ নিতে যাচ্ছি এবং অর্থনীতির চাকা সচল রাখতে শিল্পের ব্যাপক প্রসারে কাজ করছি।

ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ