রাজধানীর ফার্মগেটের পূর্ব তেজতুরি বাজারে মাসুদ সুইং নামের একটি দোকানে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে আগুন লেগে মালিকসহ ৭জন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধরা হলেন-দোকানের মালিক মাহমুদুল হাসান (৩৬),প্রাইভেট কারচালক মো. মাসুদ (২৬),দোকানের কর্মচারী শফিউল আদম (৫৫),মোতালেব হোসেন (১৩),ইব্রাহীম খলিল (৩৫),জহিরুল ইসলাম (৫৫),আব্দুল লতিফ (৬০) ও জাকির হোসেন (৩৮)। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1397131538.jpg[/img]
মালিক মাহমুদুল হাসান জানান,দোকানের কেমিক্যালের একটি ড্রাম থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন নেভাতে গিয়ে দোকানের ৭জন দগ্ধ হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক জানান,আহতদের মধ্যে ৬জনের অবস্থা আশঙ্কাজনক।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা ভোজন সরকার জানান,বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
[b]ঢাকা, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ // জেআই
[/b]
জাতীয়
ফার্মগেটে দোকানে আগুন,দগ্ধ ৭
রাজধানীর ফার্মগেটের পূর্ব তেজতুরি বাজারে মাসুদ সুইং নামের একটি দোকানে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে আগুন লেগে মালিকসহ ৭জন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে





