চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকা থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ সেনাবাহিনীর দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাত পৌনে ১২টার দিকে মইজ্জারটেক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানান কর্ণফুলী থানার ওসি সৈয়দুল মোস্তাফা।
তিনি বলেন, ‘একটি বাস থেকে দুজনই মইজ্জারটেক এলাকায় নামে। পরবর্তীতে সিরাজ উদ্দিন ও শহিদুল ইসলাম নামের দুইজনকে আমরা তল্লাশি করে তাদের কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা করি। দুজনই সেনাবাহিনীর সৈনিক।’
মাসুম/জেড





