বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে।

আজ বুধবার (১০ মে) বেনাপোল বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে আমদানি-রপ্তানি শুরু হয়।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল মঙ্গলবার (০৯ মে) পেট্রাপোল থানা ও প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন উপলক্ষে বনগাঁর পেট্রাপোল বন্দরে আসেন। এ উপলক্ষে বন্দরে দুই দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। বুধবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে।

উপপরিচালক আব্দুল জলিল বলেন, বুধবার সকাল থেকে পুনরায় সচল হয়েছে আমদানি-রপ্তানি বাণিজ্য। বন্দরে যেসব পণ্য প্রবেশ করছে তা দ্রুত ডেলিভারি ও লোড-আনলোডের নির্দেশ দেওয়া হয়েছে।

এবিএস