বিদেশি পিস্তলসহ ফেনীতে ১৮ মামলার পলাতক আসামি মো. এনাম প্রকাশ ওরফে পেটকাটা এনামকে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১০টার দিকে ফেনী পৌরসভার চাড়ীপুর রাস্তার মাথা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ফেনী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।
এনাম ফেনী পৌরসভার মধ্যম চাড়ীপুর সফি উল্যাহর ছেলে।
ফেনীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) সামছুল আলম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এআর





