লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদী থেকে অজ্ঞাত-পরিচয় (২২) এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি পদ্মায় লঞ্চডুবির বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাতাব্বর হাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
কমলনগর থানার অফিসার ইন চার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, উদ্ধার হওয়া নারীর পরণে খয়েরি রঙ্গের একটি সালোয়ার কামিজ ছিল।
অন্য একটি লাশও নদীতে ভেসে যেতে দেখা গেছে। কিন্তু অধিক স্রোতের কারণে তা উদ্ধার করা সম্ভব হয়নি। মেঘনায় পুলিশ সর্তক অবস্থানে রয়েছেন। কোনো ধরনের লাশ ভেসে আসলে তারা উদ্ধার করতে প্রস্তুত রয়েছেন বলে জানা গেছে।
ঢাকা, ৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





