মৃত্যুর ১ মাস পর আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য কবর থেকে উঠানো হলো পুলিশের এসআই আকরাম হোসেনের লাশ।

বেলা ১১টার দিকে ঝিনাইদহ পৌর কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করা হয়।

এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন, নুর নাহার বেগম, সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার আরিফ হাসানসহ আকরাম হোসেনের স্বজনরা উপস্থিত ছিলেন।

গত বছরের ২৮ ডিসেম্বর রাত ১১টার দিকে মোটরসাইকেলে বঙ্গবন্ধু সেতু হয়ে বাড়ি ফেরার পথে শৈলকুপার বড়দাহ নামক স্থানে পৌঁছালে দুর্ঘটনায় তিনি মারাত্মক আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় চলতি বছরের ১৩ জানুয়ারি তিনি মারা যান।

এ ঘটনায় নিহত পুলিশ অফিসার আকরামের বড় বোন জান্নাত আরা পারভীন রিনি গত ২০ জানুয়ারি ঝিনাইদহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, আকরামের স্ত্রী বনানী ও পরকীয়া প্রেমিক মুন ষড়যন্ত্র করে লোকজন নিয়ে তাকে কুপিয়ে মারাত্মক আহত করেন। পরে সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন।

এমকে