ধামরাই বাজার থেকে মনোয়ার হোসেন (৩২) ও জুয়েল (৩০) নামে দুই যুবককে আটক করেছে র‌্যাব- ৪।

ধামরাইয়ের একটি হোটেলে অস্ত্র কেনাবেচার সময় মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে ওই দুজনকে আটক করা হয়।

র‌্যাব- ৪- এর (নবীনগর) কমান্ডার মেজর আরিফ জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাব সদস্যরা ধামরাই বাজারের লাকী হোটেলে অভিযান চালিয়ে অস্ত্র কেনাবেচার সময় দুজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।

কেএইচ