লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের ফকিরের তকেয়া এলাকায় বাসের চাপায় রাস্তার পাশের একটি দোকানে থাকা দুই যুবক নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম জানা যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, বিকেলে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দোকানকে চাপা দিলে ঘটনাস্থলেই দু’জন নিহত হন।

ওএফ