ঝিনাইদহে পুরোহিত হত্যার সাথে জড়িতদের সনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার।
তিনি বলেন, পুরোহিত হত্যার ঘটনার সঙ্গে জড়িতদের পুলিশ সনাক্ত করতে পেরেছে। যে কোন সময় গ্রেফতার হতে পারে হত্যায় জড়িতারা। তাদেরকে গ্রেফতারে পুলিশ কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, ঝিনাইদহ সদরে হিন্দু পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীকে হত্যার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী।
আইএস সংশ্লিষ্ট বার্তা সংস্থা আমাক এ খবর দিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক গোয়েন্দা নজরদারি সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।
নিহত আনন্দ গোপাল গাঙ্গুলী (৬৯) ঝিনাইদহ সদরে নলডাঙ্গা মন্দিরের পুরোহিত ছিলেন।
মঙ্গলবার সকাল ৯টার পর করাতিপাড়ার বাড়ি থেকে সাইকেলে করে মন্দিরে যাওয়ার সময় মহিষাডাঙ্গা গ্রামে মাঠের ভেতরে আক্রান্ত হন তিনি।
দেশে সন্দেহাভাজন ইসলামি জঙ্গিদের হাতে ধর্মগুরুসহ একের পর এক হত্যাকাণ্ডের মধ্যেই এ ঘটনা ঘটল।
এসএম





