পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী এলাকা থেকে অস্ত্রের মুখে পাঁচজনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।
অপহৃতরা হলেন- মংপ্রু মার্মা (২৭) মংসাইএ মার্মা (১৯) নাছির উদ্দিন (৪০) ট্রাক চালক ইব্রাহীম (৩২) ও হেলপার রুবেল (২৫)। অপহৃতদের বাড়ি লামা ও চকরিয়া বলে জানিয়েছে পুলিশ।
সেনাবাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েজন লোক একটি বালিভর্তি ট্রাক নিয়ে লামা ফাঁসিয়াখালি থেকে চকরিয়া আসছিল। এসময় ট্রাকটি ফাঁসিয়াখালির ২নং ওয়ার্ড ফকিরা খোলা নামক স্থানে পৌঁছলে একদল অস্ত্রধারী পাহাড়ি দুর্বৃত্ত অস্ত্রের মুখে ট্রাকটি গতিরোধ করে পাঁচজনকে অপহরণ করে গভীর জঙ্গলের দিকে নিয়ে যায়।
লামা থানার অফিসার ইন চার্জ (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অপহৃতদের উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
কেএইচ





