সিরাজগঞ্জ সদর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শাহাদাত হোসেন নামের এক বাসযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিন যাত্রী আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে উপজেলার কড্ডার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনার কারণে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর থেকে নলকা পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছে।
নিহত শাহাদত হোসেন শহরের মাহমুদপুরের শাহজাহান আলীর ছেলে। দুর্ঘটনায় আহত মোট চারজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শাহাদতকে মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল হামিদ জানান, বাসটি ময়মনসিংহ থেকে বগুড়া যাচ্ছিল। কড্ডার মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে চার বাসযাত্রী আহত হন।
জেড





