কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচলে বিঘ্ন ঘটেছে। ঝড়ো হাওয়ার কারণে বৃহস্পতিবার রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় নৌ কর্তৃপক্ষ।

শরীয়তপুর বিআইডব্লিউটিসি কাওড়াকান্দি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিঞা জানান, রাত সাড়ে ৯টার দিকে ঝড় শুরু হলে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কাওড়াকান্দি ঘাটে দু'টি ফেরি লোড করা অবস্থায় রয়েছে।

তাছাড়া মাওয়া থেকেও কোনো ফেরি ঘাটে এসে ভিড়েনি। বাতাস- বৃষ্টি স্বাভাবিক না হলে ফেরি চলাচল বন্ধ থাকবে। রাত সাড়ে ১১টা অবধি ফেরি চলাচল স্বাভাবিক হয়নি।

এআর