বরিশালের উজিরপুরে প্রতিপক্ষের হামলায় ফিরোজ তালুকদার (৩২) নামে এক মিশুক চালক নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৯টার দিকে ধামুরাস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।


উজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, গাড়ি সিরিয়াল দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষ অটো-চালকদের সঙ্গে বাক-বিতণ্ডার একপর্যায়ে এ হামলার ঘটনা ঘটে।


হামলায় গুরুতর আহত ফিরোজকে উদ্ধার করে পার্শ্ববর্তী স্বাস্থ্য-কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল-শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


ফিরোজ তালুকদার উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের দক্ষিণ ধামুরা গ্রামের বাসিন্দা বলে জানান ওসি।
জেইউ