নোয়াখালী জেলা শহর মাইজদীতে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় জাফর আহাম্মদ (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার দিবাগতরাত ১১ টার দিকে দত্তেবাড়ীর মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত জাফর আহাম্মদ জেলার সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের পূর্ব চরমটুয়া গ্রামের কামাল মিয়ার ছেলে।
স্থানীয় সুত্রে জানা গেছে, রাতে মোটরসাইকেল যোগে জেলা শহরের দিকে আসছিলেন জাফর। পথে দত্তেবাড়ির মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশা তাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী জাফর গুরুত্বর আহত হয়।
পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় জাফরকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরাফাত/জারিফ





