ফেনীর আলোচিত ফুলগাজী উপজেলা চেয়্যারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার অন্যতম আসামি সোহান চৌধুরীকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাপিডঅ্যাকশ্যন ব্যাটালিয়ন (র‌্যাব-৭) ফেনী ক্যাম্পের সদস্যরা।

বুধবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ফেনী পলিটেকনিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের সহকারী পরিচালক পুলিশের এএসপি সুভাশ চন্দ্র শাহা এ তথ্য নিশ্চিত করেন।

সোহান একরাম হত্যা মামলায় পুলিশের দেয়া চার্জশিটের ৯ নম্বর আসামি। তিনি ফুলগাজী উপজেলার বন্দুয়া দৌলতপুর এলাকার বুলু চৌধুরীর ছেলে।

গত বছরের ২০ মে শহরের একাডেমি রোড়ের বিলাসী সিনেমা হলের সামনে প্রকাশ্য দিবালোকে একরামের গাড়িতে আগুন দিয়ে ও গুলি করে একরামকে নৃসংশভাবে হত্যা করে সন্ত্রাসীরা। ওই ঘটনার মামলায় পুলিশ ৫৬ জনকে আসামি করে চার্জশিট দেয়। এ পর্যন্ত ৩২ জনকে গ্রেফতার করতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদের মধ্যে ২৮ জন কারাগারে ও বাকিরা জামিনে রয়েছেন।

কেএইচ