মিয়ানমারের সেনাবাহিনী ও বৌদ্ধভিক্ষুদের দ্বারা রোহিঙ্গা মুসলমানদের নির্মমভাবে গণহত্যা ও দেশ ত্যাগে বাধ্য করা বন্ধের দাবীতে সোমবার ঢাকা মিরপুর ১১ তে মানববন্ধন করে 'দি স্টুডেন্ট ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন'।
মানববন্ধন থেকে সংগঠনের নির্বাহি সদস্য মাহমুদুল আলম অবিলম্বে রোহিঙ্গা মুমলমানদের উপর বর্বরোচিত হত্যা,ধর্ষন,শিশুদের উপর নির্যাতন বন্ধ এবং মানবিক দিক থেকে হলেও বাংলাদেশ সরকারকে সীমান্ত খুলে দিয়ে তাদের আশ্রয় দেওয়ার আহ্বান জানান।
এসময় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য আজহারুল ইসলাম অপু সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দরা।
জেড





