রাজধানীর বিজয়নগর মোড় থেকে তিন ছিনতাইকারীকে আটক করেছে পল্টন থানা পুলিশ।
বুধবার সকালে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, আসাদ, হারুন ও বারেক। তাদের প্রত্যেকের বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মিন্টু বিষয়টি নিশ্চিত করে জানান, এ সময় একটি প্রাইভেটকারও (ঢাকা মেট্রো-খ-৩৩৭০) উদ্ধার করা হয়েছে।
এসআই আরও জানান, আটকরা ওই প্রাইভেটকার নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই করতেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।
ঢাকা, ৯ জুলাই, (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





