নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অস্ত্রসহ ২ যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার সকাল ৮টার দিকে উপজেলার মাছিমপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রূপগঞ্জ লাবরাপাড়া এলাকার বদুজ্জামান বাদলের ছেলে মো. শাহাদাত হোসেন সেলিম (৩০) ও রূপগঞ্জ সাদিমপুর এলাকার তোতা মিয়ার ছেলে রাজু আহম্মেদ (২৬)।

অভিযান পরিচালনাকারী ডিবি উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, অভিযানকালে তাদের কাছে থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শাহাদাত হোসেন সেলিম ও রাজু আহম্মেদ রূপগঞ্জ এলাকার চাঁদাবাজ ও অস্ত্রব্যবসায়ী।

তারা বুধবার সকালে মাছিমপুর এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে বসে চাঁদাবাজি করার জন্য অস্ত্র নিয়ে মিটিং করছিল। এ সময় তাদের অস্ত্রসহ আটক করা হয়।

কেএইচ