১২ শিল্পোন্নত দেশের আর্থিক সংকট কাটাতে ৩ দিনের আঞ্চলিক বৈঠক শুরু হচ্ছে মঙ্গলবার।

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্বল্পোন্নত দেশসমূহ তাদের বর্তমান অবস্থা থেকে উত্তরণে প্রয়োজনীয় অর্থায়নের সংস্থান তথা আর্থিক সংকট মোকাবেলার কৌশল নিরুপনের জন্য ২৮ থেকে ৩০ অক্টোবর বাংলাদেশ সরকার ইউএসস্ক্যাপ ও ইউএনডিসা’র যৌথ উদ্দ্যোগে হোটেল সোনারগাঁ এ আঞ্চলিক বৈঠকের আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষ্যে সোমবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে বক্তব্য রাখেন, ইআরডির সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন।

তিনি জানান, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মঙ্গলবার এ সভার উদ্বোধন করবেন। এতে সভাপতিত্ব করবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। এ ছাড়া বিশেষ অতিথি হিসাবে থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সভায় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অংশগ্রহণকারী ১২টি স্বল্পোন্নত দেশ হতে ৫৫ জন নীতি নির্ধারণী পর্যায়ের কর্মকর্তা অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। অংশগ্রহণকারী দেশ হল- আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, কম্বোডিয়া, কিরিবাতি, লাওপিডিআর, মায়ানমার, নেপাল, সোলমান দ্বীপপুঞ্জ, তিমুর-লেসেতে, টুভালু ও ভানুয়াতু।

সভায় অর্থনেতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন ৩১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

সভায় উত্তরণ পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট বাংলাদেশ সরকারের মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিদল অংশগ্রহণ করবে।

এ ছাড়া বাংলাদেশ ও অন্যান্য স্বল্পোন্নত দেশসমূহ সরকারি ও বেসরকারি পর্যায়ের নীতি নির্ধারণী বিশেষজ্ঞগণ সভার বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব ও আলোচক হিসাবে থাকবেন।

আঞ্চলিক সভাটিকে সুনির্দিষ্ট ইস্যুর ভিত্তিতে ৭টি কার্যসভায় বিভক্ত করা হয়েছে। যেমন, ইউএনডিসা’র কমিটি ফর ডেভরপমেন্ট পলিচি (সিডিপি) উত্তরণ সূচক নির্ধারণ সম্পর্কে আলোচনা ও মূল্যায়ন, ১২টি স্বল্পোন্নত দেশসমূহের কাঙ্খিত উত্তরণের জন্য আর্থিক চাহিদা নিরুপণ করা, আন্তর্জাতিক সহায়তা ও অভ্যন্তরীণ সম্পদ আহরণের ক্ষেত্রসমূহ চিহ্নিত করা, এ লক্ষ্যে অর্জিত সম্পদের সুষ্ঠু ব্যবহারের জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা অর্জন ও সম্পদ আহরণের ক্ষেত্রে বিভিন্ন উপায় নির্ধারণ করা হবে।

এএইচ