যশোরের বেনাপোলে ২০০০ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)।

মঙ্গলবার (২৫ জুলাই) রাতে বেনাপোলের গাজীপুর পশ্চিম পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বেনাপোলের গাজীপুর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে সোহান হোসেন (২৩), নামাজ গ্রামের সাজ্জাদ আলী ছেলে সবুর (৩৫) ও ঝিকরগাছার শিকচানপুর এলাকার মৃত হোসেনের স্ত্রী মনোয়ারা বেগম(৫০)।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সিনিয়র এএসপি খোদাদাদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বেনাপোলের গাজীপুর গ্রামের আটক সোহান হোসেন (২৩) এর বাড়িতে কতিপয় ব্যক্তি ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করিতেছে।

সংগীয় ফোর্স নিয়ে ওখানে অভিযান চালানো হলে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা কালে ৩ জন কে আটক করে র‌্যাব সদস্যরা।

পরে তাদের দেহ তল্লাশী করলে মো. সবুর (৩৫) এর পরিহিত লুঙ্গির কোমড়ের সামনে ডান পার্শ্বে গোজা হইতে কষ্টেপ দ্বারা মোড়ানো ১০টি নীল রংয়ের পলিথিনের মধ্যে ২০০ (দুইশত) পিস করিয়া মোট ২০০০ ইয়াবা উদ্ধার করা হয়।

আটক আসামীদের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সৌপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

নাসির/এমবি