রপ্তানি নিষিদ্ধ বিরল প্রজাতির বিপুলসংখ্যক কচ্ছপ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। অবৈধভাবে পাচারকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ কচ্ছপগুলো উদ্ধার করা হয়।
সোমবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের বহির্গমন বিভাগের হেভি লাগেজ গেট থেকে দু’টি পরিত্যক্ত ব্যাগ থেকে এসব কচ্ছপ উদ্ধার করা হয়। তবে, ঠিক কতোসংখ্যক কচ্ছপ তাতে রয়েছে তা এখনও গণনা করা যায়নি।
বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার (প্রিভেন্টিভি) রুহুল আমিন ও সহকারী রাজস্ব কর্মকর্তা মাহবুব এ খুদা এ তথ্য নিশ্চিত করেন।
তারা বলেন, পাচারের জন্য কে বা কারা রপ্তানি নিষিদ্ধ কচ্ছপগুলো বিমানবন্দরে নিয়ে এসেছিলো। কিন্তু আমাদের তৎপরতা দেখে তারা হয়তো লাগেজ ফেলে সটকে পড়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে এবং কচ্ছপের সংখ্যা গণনা চলছে বলেও জানান দুই কাস্টমস কর্মকর্তা।
ইআর





