যশোর দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইনামুল হোসেন কাজল (৩৫) নামের এক ফেরিওয়ালা খুন হয়েছেন।
রোববার দুপুরে যশোরের উপশহর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত কাজল যশোরের উপশহর এ ব্লকে ভাড়া থাকতেন এবং ফেরি করে শাড়ি, থ্রি-পিস ইত্যাদি বিক্রি করতেন। তার পিতার নাম মৃত আশরাফ আলী।
যশোর কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক মেহেদি হাসান জানান, রোববার দুপুরে উপশহর এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা ফেরিওয়ালা ইনামুল হোসেন কাজলকে ছুরিকাঘাত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে আনার পর জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুর রশিদ তাকে মৃত ঘোষণা করেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আজমল হুদা জানান, কারা এবং কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদ্ঘাটনে পুলিশ তৎপরতা শুরু করেছে।
এমই





