নরসিংদীতে পেট্রল বোমায় দগ্ধ ট্রাকচালক জাহিদ মিয়া (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার সকাল সোয়া ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি নরসিংদী সদর উপজেলার ভাটপাড়ায় পণ্যবাহী ট্রাকে পেট্রল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে চালকসহ তিনজন দগ্ধ হন।
কেএইচ





