দিনাজপুরে র্যাব-১৩ সদস্যদের বিশেষ অভিযানে ৪৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক ইয়াবা ব্যবসায়ী যুবক রায়হান কবির(৩২) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার হাতিশাল গ্রামের আনিসুর রহমানের পুত্র।
দিনাজপুর র্যাব ১৩ ক্যাম্প কমান্ডার মেজর মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদের নেতৃত্বে ১৬ই ফেব্রুয়ারী(মঙ্গলবার) ভোরে দিনাজপুর-পার্বতীপুর উপজেলার আমবাড়ী বাজারের জিয়া ভাতের হোটেলে অভিযান চালিয়ে রায়হান কবির(৩২) নামে ঐ ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়।
এ সময় তার নিকট থেকে ৪৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে পার্বতীপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
দিনাজপুর র্যাব ১৩ জানা যায়, আটক কবির দীর্ঘদিন থেকে ইয়াবা ট্যাবলেট ভারত থেকে পাচার করে নিয়ে এসে দেশের বিভিন্নস্থানে বিক্রি করে। তাকে ১৬ই ফেব্রুয়ারী(মঙ্গলবার) দুপুরে দিনাজপুর-নবাবগঞ্জ থানায় সোপর্দ করে, র্যাব সদস্যদের পক্ষ হতে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানায়, ঐ সূত্রটি।
এ দিকে দিনাজপুর-নবাবগঞ্জ থানা পুলিশ বিকেলে আটক ইয়াবা ব্যবসায়ী রায়হান কবির(৩২) দিনাজপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে, বলে জানা যায়।
এআই





