নেত্রকোনার পর্যটনকেন্দ্র ‘মিনি কক্সবাজার’ খ্যাত উচিতপুরের হাওরে ঘুরতে এসে নৌকাডুবিতে ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আরও ৪ জন নিখোঁজ রয়েছে।

আজ (০৫ আগস্ট) বুধবার দুপুর পৌনে ১২টার দিকে মদন উপজেলার উচিতপুরের সামনের হাওর গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে এই নৌকাডুবির ঘটনা ঘটে।

নিহত ১৫ জনের মধ্যে লুবনা আক্তার (১০) ও জুলফা আক্তার (৭) নামে দুই বোনের নাম জানা গেছে। তারা ময়মনসিংহের চরশিতা ইউনিয়নের ওয়ারেছ উদ্দিনের মেয়ে। বাকিদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

মদন থানার ওসি মো. রমিজুল হক জানান, মদন হাওরে নৌকাডুবিতে ১৫টি লাশ উদ্ধার করা হয়েছে। চারজন নিখোঁজ রয়েছে। উদ্ধার কাজ চলছে।

এমবি