পাবনায় অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শহরের বিসিক শিল্পনগরী থেকে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক জানান, সকালে বিসিক শিল্প নগরীর এক নম্বর গেটের ক্রিসেন্ট টেক্সটাইল মিলের পরিত্যক্ত ভবনের পেছনে এক যুবকের লাশ পড়ে ছিল। লাশ দেখে ওই মিলের শ্রমিকরা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বুধবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা অজ্ঞাতপরিচয় ওই যুবককে গলাকেটে হত্যার পর লাশ বিসিক শিল্প নগরীতে ফেলে রেখে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

জেআই