মাদারীপুর ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার ইস্কান্দার আলী খাঁনের স্ত্রী শাহানারা বেগমের (৬৭) মৃত্যুতে শোক প্রকাশ করেছে মাদারীপুর ফোরাম।

ফোরামের পক্ষ থেকে সেক্রেটারী হারুন-অর-রশীদ বলেন, আমরা অত্যান্ত দূঃখিত ও শোকাহত এজন্য যে, আপনার সহধর্মিনী শাহানারা বেগম ১৮মে ২০১৫ তারিখে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ( নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে- আল কুরআন)।

মরহুমার ইন্তেকালে আপনি ও আপনার পরিবার এমন একজন স্নেহময়ী সদস্যকে হারালেন যিনি ছিলেন আপনার পরিবারের পরম আপনজন ও উত্তম অভিভাবক।

জীবনের এই বেদনা বিধুর মুহূর্তে আপনাকে ও আপনার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানানোর কোন ভাষা আমাদের জানা নেই।

তাঁর ইন্তেকালে আপনার পরিবারের সাথে আমি ও মাদারীপুর ফোরামের সকল সদস্য গভীরভাবে শোকাহত।

আমি ও মাদারীপুর ফোরামের সকল সদস্য মহান আল্লাহ তায়ালার দরবারে কায়মনোবাক্যে মরহুমার রুহের মাগফিরাত প্রার্থনা করছি। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামীন আপনাকে ও আপনার পরিবারকে এ কঠিন শোকে ধৈর্য্য ধারনের তৌফিক দান করুন এবং মরহুমা শাহানারা বেগম এর জন্য বেহেস্তে শান্তিময় মর্যাদা মঞ্জুর করুন।

এসএইচ