নৌ-পরিবহন মন্ত্রী মো. শাজাহান খান বলেছেন, শিগগিরই বরিশাল-চট্টগ্রাম রুটে লঞ্চ চালুর পরিকল্পনা রয়েছে। এ জন্য দুটি লঞ্চ নির্মাণের কাজ দ্রুতই শুরু করা হবে।

এক সময়ে নৌ মন্ত্রণালয় ছিল নাম গন্ধহীন একটা মন্ত্রণালয়। কিন্তু এখন এই মন্ত্রণালয় সুনাম কুড়াচ্ছে। এই সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন সাধন করা সম্ভব হয়েছে।

নৌ মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালীন নদী পথে ২০০৪ সালে সর্বোচ্চ দুর্ঘটনা ঘটেছে। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর দুর্ঘটনা কমেছে।

আওয়ামী লীগ সরকার লঞ্চে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। শনিবার ঢাকার সদরঘাটে সুন্দরবন-১০ লঞ্চের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এমপি তালুকদার মো. ইউনুছ ও জেবুন্নেছা আফরোজসহ অন্যান্যরা। 

এসএম