আওয়ামী লীগ ১/১১’ র জন্য বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির বিচার দাবী করে আসছে কিন্তু তারা ফখরুদ্দিন-মইনউদ্দিনের বিচার করেন না। জাতি জানতে চায় কোন কারনে তারা ফখর-মইনের বিচার করতে ভয় পায় ?

বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান আজ রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় সেলিমা রহমান এ মন্তব্য করেন।

বাংলাদেশ ইয়ুথ ফোরাম নামের একটি সংগঠন তারেক রহমানের কারাবন্দী দিবস পালন উপলক্ষে ওই আলোচনা সভার আয়োজন করে।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সেলিমা রহমান বলেন, আওয়ামী লীগ এখন ১/১১'র জন্য প্রথম আলো, ডেইলি স্টারকে দায়ী করছে। কিন্তু ওই ঘটনার জন্য দায়ী আওয়ামী লীগ। তারা বলেছিল, ওই সরকার তাদের আন্দোলনের ফসল।

আলোচনা সভায় অন্যদের মধ্যে জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, বাংলাদেশ ইউথ ফোরামের সভাপতি আতিকুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।

এসটি