প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় কক্সবাজারে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার বিকাল ৩টার দিকে শহরের টেকপাড়া রাহবা কম্পিউটার সেন্টার থেকে তাকে আটক করা হয়।

আটককৃতের নাম মোহাম্মদ বাদশাহ। তিনি ওই এলাকার সিরাজ মিয়ার ছেলে।

বাদশাহ প্রধানমন্ত্রীকে কটূক্তি করে বিভিন্ন গান তৈরি করে সাধারণ মানুষের মোবাইল ফোনে সরবরাহ করতেন। এজন্য তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করা হচ্ছে।

এ বিষয়ে গোয়েন্দা পুলশিরে ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) মনজুর আলম টাইমনিউজবিডিকে জানান, “গোপন সংবাদের ভিত্তিতে বাদশাহ নামের একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মামলার প্রস্তুতি চলছে।"

আইকে/জেডআই