মধ্যপ্রাচ্যের ওমানে বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ স্যোসাল ক্লাব ওমানের ২০১৪-২০১৫ সালের নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে।

গত শুক্রবার ওমানের একটি হোটেলে অনুষ্ঠিত সরাসরি নির্বাচনে এই নতুন কমিটি নির্বাচন করা হয়।

নির্বাচনে উপস্থিত ছিলেন ওমান সরকারের মন্ত্রী সাফিয়া আল ওমাইরা, জামিলা, মোহাম্মদ আল ওয়াইবি।এতে বিপুল ভোটে সফিক-সিরাজ পরিষদ বিজয় লাভ করে।

এ পরিষদে সভাপতি পদে সফিকুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক পদে সিরাজুল হক, সহ-সভাপতি পদে মোহাম্মদ ইসলাম, যুগ্ম সম্পাদক পদে সাংবাদিক এম এন আমিন,

ট্রেজারার পদে আতিকুজ্জামান এবং কার্যকরী সদস্য পদে আবদুর রহিম, আবদুল সালাম, আবদুল বশির সরকার, গোলাম মোস্তাফা নিজাম, বেলাল উদ্দিন, জাহিদ চৌধুরী ও অজিত শীল কার্যকারী সদস্য নির্বাচিত হন।

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর