চুয়াডাঙ্গার দামুড়হুদা ও আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকা থেকে নারীসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূতে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার রাশিদুল হাসানের নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

এসময় দামুড়হুদা উপজেলার দর্শনা মোবারকপাড়ার ইমদাদুল হকের স্ত্রী বিউটি খাতুন, বোয়ালমারি গ্রামের মুসা করিমের ছেলে আশান আলী, আলমডাঙ্গা উপজেলার ডাউকী গ্রামের ইসলামের ছেলে জুয়েল, এখলাসের ছেলে খালিদ ও হাউশপুর গ্রামের ছানোয়ারের ছেলে রবজেল ফকির  কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে বলে জানান পুলিশ সুপার।

ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই