প্রকৃতির চির সবুজ তারুণ্য আর তার বিশালতা কার না ভালো লাগে। বসত-বাড়ির আঙিনা জুড়ে ফুলের বাগান, তাতে রঙ-বেরঙের ফুলের হিল্লোল আমাদের ক্লান্ত দেহ মনকে নিয়ে যেতে পারে প্রফুল্লতার সাগরে অবগাহন করাতে।

এখনই গাছ লাগানোর মৌসুম। সাতক্ষীরায় চলছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা ২০১৪। সবুজ ও প্রকৃতিপ্রেমীদের মনে সবুজের স্পর্শ, পরিবেশ ও প্রকৃতির অবদান এবং আবেদন তুলে ধরতে সাতক্ষীরায় ২২ আগস্ট থেকে শুরু হয়েছে বৃক্ষমেলা। মেলা শুরুর দিন থেকে ঘুরতে আসছেন প্রকৃতপ্রেমীরা।

সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সপ্তাহ ব্যাপী এ মেলা ঘুরলে চোখে পড়বে নানা রঙের নানা জাতের ফুল ও ফলের গাছ। এ ছাড়া ঔষধি গাছ-গাছালির বিশাল সমাহার। মেলায় ফল-ফুলের পাশাপাশি পাওয়া যাচ্ছে টব ও শো পিস।

মেলায় আশা নার্সারী মালিক মো.রবিউল ইসলাম উজ্জ্বল বলেন,‘শুধু গাছ রোপন করলেই চলবে না প্রয়োজন নিয়মিত গাছের পরিচর্যা। নির্দিষ্ট দূরত্বে গাছ রোপণ করতে হবে। নিয়মিত যত্ন করতে হবে।

ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই