"হজ ব্যবস্থাপনায় প্রতারণার সঙ্গে জড়িত ২১ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে" বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
নিজ মন্ত্রণালয়ে হজ বিষয়ে এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার সকালে এ তথ্য জানান তিনি।
তিনি জানান, এ বছর ৫৮ শিশুসহ ৯৮ হাজার ৭৬১ জন হজব্রত পালন করেছেন। এরমধ্যে, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ১৬ হাজার ৭৯৭ জন হাজী দেশে ফিরে এসেছেন।
ইআর





