রাজধানীতে ডিবি পুলিশের সাথে গুলি বিনিময়ের সময় ২ ছিনতাইকারী নিহত হয়েছে। নিহতদের পরিচয় সনাক্ত করা যায়নি। তাদের আনুমানিক বয়স ৩০ ও ৩৫ বছর।

শনিবার দিবাগত রাত পৌনে ৩ টার দিকে মতিঝিল টি অ্যান্ড টি স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে।

মতিঝিল থানার পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছে, গুলিবিদ্ধ ২ যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন।

২৯ জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই