নওগাঁর আত্রাই উপজেলা থেকে ১২টি পেট্রোলবোমাসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার জাক-আমরুল এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।

আটকরা হলেন- জাক-আমরুল গ্রামের সাইফুল ইসলাম (২২), বাবুল হোসেন (৩৫) ও বদের উদ্দিন (৫০)।

আত্রাই থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল লতিফ খাঁন জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জাক-আমরুল গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ওই গ্রামের মৃত মন্টুর বাড়ির সামনে মাটিতে পুতে রাখা অবস্থায় ১২টি পেট্রলবোমা উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে নাশকতা চালানো জন্য পেট্রলবোমাগুলো লুকিয়ে রাখা হয়েছিল।

এ সময় তিন জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মবর্তা।

কেএইচ