বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউতে ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির কার্যালয়ে এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
খন্দকার এনায়েত উল্যাহ বলেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকা শহর, শহরতলী এবং আন্তজেলা রুটে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্ত হয়েছে। বাস মালিকরা ওইদিন রাজধানীতে বাস চলাচল সীমিত করার দাবি জানিয়েছিল।
বৈঠকে ঢাকার বিভিন্ন কোম্পানির বাস মালিকরা বলেন, বাস পোড়ানোর কারণে আমাদের আগে অপূরণীয় ক্ষতি হয়েছে। পুনরায় সেই ঘটনা আমরা চাই না। তাই আগামী ১০ তারিখ প্রতিটি বাস টার্মিনালে পাহারা বসাবো। সব ধরনের আপত্তিকর ঘটনা আমরা রুখে দেব।
এদিকে সভা শেষে ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতি গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরিবহণ নেতারা ১০ ডিসেম্বর গাড়ি চলাচলের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। সেদিন ঢাকা শহর, শহরতলী ও আন্তঃজেলা রুটে গাড়ি চলাচল স্বাভাবিক থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে।
এছাড়া গাড়ি চলাচলে যাতে কোনো প্রকার বাধাগ্রস্থ না হয় সেজন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়।
এন





