মুন্সীগঞ্জ শহরের আদালতপাড়া এলাকার আয়কর অফিসে চুরি করতে গিয়ে মাসফিকউজ্জামান (৩০) নামে এক কারারক্ষীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ এপ্রিল) দিনগত রাত ১২টার দিকে ওই অফিসের তিন তলা থেকে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
মাসফিকউজ্জামান নেত্রকোনা পূর্বধলার মাস্টারপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
মাসফিকউজ্জামানকে শরীয়তপুর কারাগার থেকে সাময়িকভাবে বরখাস্ত করে মুন্সীগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
জেলা কারাগারের জেলার ফরিদুর রহমান জানান, সোমবার দিনগত রাত ১২টার দিকে জেলা কারাগার সংলগ্ন আয়কর ভবনে চুরি করতে যান মাসফিকউজ্জামন। এসময় আয়কর অফিসের নৈশপ্রহরী টের পেয়ে চিৎকার দেন। সেসময় মাসফিকউজ্জামান ওই ভবনের ভেতরের দিকের পাইপ দিয়ে নামতে গিয়ে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পর মারা যান তিনি।
মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এর আগেও ঢাকার বংশাল থানায় চুরির মামলায় দেড় মাস জেল খাটেন মাসফিকউজ্জামান।
ওএফ





