রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে নিজের সরকারি বাসভবনে ফিরেছেন রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক।

চিকিৎসকের পরামর্শে বুধবার দুপুরে বাসায় ফিরেছেন তিনি।

মন্ত্রীর একান্ত সচিব কিবরিয়া মজুমদার জানান, ‘মন্ত্রীর শারীরিক অবস্থা মোটামুটি ভালো। ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে হাসপাতাল ছাড়ার অনুমতি দিয়েছেন।’

প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বক্তব্য দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রেলপথ মন্ত্রী মুজিবুল হক। পরে সেখান থেকে তাকে দ্রুত রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।
এআই