রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ১ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি)।

শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে স্টেশনের প্ল্যাটফরম থেকে ওই যুবককে আটক করা হয়। আটক নূরে আলমের (২৩) বাড়ি চট্টগ্রামের টেকনাফে।

কমলাপুর জিআরপি থানার ওসি আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী ট্রেনটি দেরি করে বিকেল সাড়ে ৪টার দিকে কমলাপুরে পৌঁছে। যাত্রীরা নামার পর তল্লাশি করলে নূরে আলমের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ঘটনায় নূরে আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হবে বলে জানান ওসি আব্দুল মজিদ।

ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই