ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বালুবোঝাই ট্রলারের সঙ্গে ধাক্কায় যাত্রীবাহী একটি ট্রলার ডুবে এখন পর্যন্ত ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৭ আগস্ট) বিকাল বিকেল ৫টার দিকে উপজেলার লইসকা বিলে এই দুর্ঘটনা ঘটে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। আরও লাশ উদ্ধার হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
লাশের মধ্যে ৯ জন নারী ও ৪ জন শিশুকে শনাক্ত করা গেছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে বিজয়নগর উপজেলার চম্পকনগর ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি সদর উপজেলার আনন্দবাজার ঘাটের উদ্দেশে রওনা হয়েছিল। এরমধ্যে লইসকা বিল এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি বালুবোঝাই ট্রলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রলারটি ডুবে যায়।
এমবি





