ডিজেল, পেট্রোল, কেরোসিন ও অকটেনের দাম কমেছে। লিটারে ডিজেল ও কোরোসিনে ৩ টাকা করে এবং পেট্রোল ও অকটেনে ১০ টাকা করে কমেছে।
নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ৬৮ টাকার পরিবর্তে ৬৫ টাকায় বিক্রি হবে। প্রতি লিটার পেট্রোলের দাম ৯৬ টাকা থেকে কমে ৮৬ টাকা ও অকটেনের দাম ৯৯ টাকা থেকে ৮৯ টাকা হয়েছে।
আন্তর্জাতিক বাজারে দফায় দফায় জ্বালানি তেলের দাম কমলেও দেশের বাজারে সরকার কোন ধরনের জ্বালানি তেলের দাম কমায়নি।
যদিও বিভিন্ন মহল থেকে জ্বালানি তেলের দাম কামনোর দাবি ছিল। সেই প্রেক্ষাপটে গত ৩১ মার্চ প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ৬০ টাকা থেকে কমিয়ে ৪২ টাকা করে সরকার। এখন ডিজেল, প্রেট্রোল, কেরোসিন ও অকটেনের দাম কমানো হল।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে রবিবার জ্বালানি তেলের দাম কমিয়ে আদেশ জারি করা হয়েছে। নতুন মূল্য রবিবার রাত ১২টার পর থেকে কার্যকর হবে।
এসএম





