ভোক্তা পর্যায়ে সব স্তরে গ্যাসের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী গৃহস্থালীতে ব্যবহারের জন্য প্রতি মাসে গ্রাহকদের এক বার্নার চুলার জন্য গ্যাসের দাম ৯২৫ টাকা ও দুই বার্নার চুলার জন্য ৯৭৫ টাকা গুনতে হবে।
১ জুলাই থেকে গ্যাসের নতুন দাম কার্যকর করা হবে।
আজ রোববার (৩০ জুন) বিকেল চারটায় কারওয়ানবাজারে বাংলাদেশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
প্রতি ঘনমিটার গ্যাসের দাম ২.৪২ টাকা বাড়িয়ে ৯.৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে যার দাম ছিল ৭.৩৮ টাকা।
এর আগের গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনের মাধ্যমে সেই গণশুনানির সিদ্ধান্তই জানানো হলো।
এএস





