গাজায় বর্বরোচিত হামলা এবং হত্যাযজ্ঞের প্রতিবাদে শনিবার সকালে খাগড়াছড়িতে কালো পতাকা মিছিল করেছে খাগড়াছড়ির জেলা বিএনপি ও অঙ্গসংগঠন।

সকালে দলীয় কার্যালয় থেকে কালো পতাকা মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা বিএনপির জৈষ্ঠ্য সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা।

সমাবেশে খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্লাত, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সবুজ, জেলা মহিলা দলের সভানেত্রী শাহনাজ বেগম রোজি, সাধারণ সম্পাদক কোহেলি দেওয়ান, সদর উপজেলা বিএনপির সভাপতি অনিমেষ দেওয়ান নন্দিত জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম আবু তাহের, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মো: ইব্রাহিম খলিল প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি কংচাইরী মাষ্টার, মনিন্দ্র কিশোর ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো: তাজুল ইসলাম তাজু,  জেলা বিএনপির যুগ্মসম্পাদক মংসুথোয়াই চৌধুরী, দপ্তর সম্পাদক মোহাম্মদ ইউসুফ, পৌর বিএনপির সভাপতি আব্দুর রব রাজা, সাধারণ সম্পাদক আহসান উল্লাহ মিলন, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রতন ত্রিপুরা, জেলা জিয়া পরিষদের সভাপতি রতনজয় ত্রিপুরা, জেলা তাঁতী দলের সভাপতি আলমগীর মিয়া, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মহি উদ্দিনসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ