সুনামগঞ্জের তাহিরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৩৫ জন আহত হয়েছে। এ ঘটনায় ছয়জনকে আটক করে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, তাহিরপুর উপজেলার বালিজুড়ি ইউনিয়নের ফাজিলপুর গ্রামের মর্তুজ আলী ও দক্ষিণ কুল গ্রামের লতি মিয়ার লোকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে বিবাদ চলে আসছিল।
এসব ঘটনার জের ধরে লতি মিয়ার পক্ষ আজ দুপুরে সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পক্ষের ৩৫ জন আহত হয়।
আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ জানান, তিনি ঘটনাস্থলে অবস্থান করছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
এমকে





