জেলার জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আবদুর রাজ্জাক মাদবরকে খুন করেছেন দুর্বৃত্তরা।
রোববার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ওই এলাকার সুলতান কাজী, নুরুজ্জামান কাজী ও শহর আলী ফকিরকে আটক করেছে পুলিশ।
জানাগেছে, পূর্ব শত্রুতার জের ধরে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক মাদবরকে সন্ত্রাসীরা অজ্ঞাত স্থানে নিয়ে হত্যা করে। এরপর তার লাশ আকনকান্দি ব্রিজের নিচে ফেলে যায়।
জাজিরা থানার ওসি ইকরাম আলী মিয়া ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন,এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।
এমআর





