চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জঙ্গি আস্তানায় অভিযানের সময় হামলার ঘটনায় নব্য জেএমবি নেতা আবু ও তার স্ত্রীসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম জানান, শিবগঞ্জ থানার এসআই আব্দুস সালাম বাদী হয়ে শুক্রবার রাতে মামলাটি দায়ের করেন। তিনি বলেন, পরিচয় নিশ্চিত হওয়া আবুসহ নিহত চার জঙ্গি ছাড়াও মামলায় আসামি করা হয়েছে আবুর স্ত্রী সুমাইয়াকে।
মামলায় অজ্ঞাতনামা আরো ২০/২৫ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় আটক সুমাইয়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে গত বুধবার সকাল ৬টা থেকে শিবনগর এলাকায় জারি করা ১৪৪ ধারা এখনো বহাল আছে বলে জানিয়েছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম।
এমএনজে





